HTML কী?
HTML হল Web Design এর মূলভিত্তি যা দিয়ে ওয়েব পেইজ তৈরি করা হয়। আপনি যদি একজন দহ্ম ওয়েব ডিজাইনার বা ডেভলপার হতে চান তবে আপনাকে অবশ্যই HTML ভালো ভাবে জানতে হবে।
HMTL এর পূর্ণ রুপ হল Hyper Text Markup Language তবে এটা কোনো Programming Language নয় । HTMLকে Markup Language ও বলা হয় যা কতকগুলো Markup Tag এর সমষ্টি আর এই Markup Tag এর কাজ হলো Web page এ বিভিন্ন Element কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা। যেমন একটি ওয়েব পেজে Text , Image, Animation Audio ,Video ইত্যাদি Element থাকতে পারে। আর এই Element গুলো ওয়েব পেজে প্রদর্শন করা বা কিভাবে প্রদর্শন করবে তা নির্ধারণ করাই হল Markup Tag এর কাজ। যেকোন ওয়েব পেজের আউটপুট হল HTML কোড। ব্রাউজারে একটা ওয়েব পেজ ওপেন করে মাউসের রাইট বাটন ক্লিক করে View page Source এ ক্লিক করলে <html>-------------</html> ট্যাগের মাঝে কিছু কোড দেখতে পাওয়া যায় যা হল HTML কোড।

HTML কী কাজে লাগে?
এক কথায়, ওয়েব পেজ তৈরি, পেজের বিভিন্ন কনটেন্টকে সুবিন্যাস্ত করা , ডিজাইন করা এবং পেজের আউটলুক দেওয়া হয় HTML ব্যবহার করে। HTML এর মূল্য একটি HTML ডকুমেন্ট (ওয়েব পেজ ) তৈরি করা যা বিভিন্ন Platform (ব্রাউজার ) কাজ করে । HTML কে ধরা হয় ওয়েব পেজ নির্মাণের ভিত্তিভূমি ।
HTML এডিটরঃ
এইচটিএমএল কোড লিখার জন্য আমাদের একটি টেক্সট এডিটর প্রয়োজন হবে, যেমনঃ Notepad, Notepad++ ইত্যাদি। এছাড়া ও বিভিন্ন ধরনের IDE(Integrated Development Environment) যেমনঃ Netbeans, Sublime Text, Bracket ইত্যাদি।